ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

অনুপ্রেরণার বাতিঘর

অভ্র বড়ুয়া ঃ ছাত্র জীবনে আমরা এমন কিছু মানুষের সংস্পর্ষে আসি যাঁদের উপস্থিতি আমাদের সফলতার গল্পে সমর্থনের স্তম্ভ হিসাবে ভূমিকা পালন করে। তাঁরাই আমাদের জীবনের আসল বীর।তেমনিই একজন শীতল ম্যাম, একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যার পাঠদানের প্রতি নিবেদন এবং আবেগ অগণিত শিক্ষার্থীর পথকে আলোকিত করে।পাহাড়ের মানুষ তো,তাই বোধহয় মনটাও উদার ও নি:স্বার্থ।তিনি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবসায় শিক্ষা পড়ান।আমি নিজে একজন ব্যবসায় শিক্ষার ছাত্র না হওয়া সত্ত্বেও, বিশেষ কারণবশত আমাকে ব্যবসায় শিক্ষা বিষয়টি বেছে নিতে হয়।কিন্তু ম্যাম এর ভিন্নধর্মী পাঠদানের পদ্ধতি আমাকে সত্যি মুগ্ধ করে।ব্যবসায় শিক্ষা বিষয়টিও আমার কাছে খুব সহজ ও বোধগম্য হয়ে যায়।
শীতল ম্যাম সহানুভূতি এবং নিঃস্বার্থতার প্রতীক।তিনি শিক্ষার্থীদের একাডেমিক বৃদ্ধিকে অগ্রাধিকার দেন, অতিরিক্ত ক্লাস এবং সহায়তা প্রদান তো আছেই।আমার এখনো মনে আছে বেশ কয়েকমাস আগে তিনি আমাদের পরীক্ষা নিচ্ছিলেন,হঠাৎওনার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়।আমরা বললাম আমরা পরে পরীক্ষা দেব।না উনি এত অসুস্থতার মধ্যেও আমাদের পরীক্ষা নিয়ে,মূল্যায়ন করে তারপর তিনি ছুটি নেন।কত নিবেদিত প্রাণ একজন শিক্ষক তিনি,তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর উদারতা, অভিজ্ঞতা, কঠোরতা এবং শিক্ষার্থীদের জন্য অকৃত্রিম ভালবাসা চোখে পড়ার মতো।শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যাম আমাদের আত্মবিশ্বাস ও নির্ভরতার প্রতীক। এখনকার যুগে অনেকে শিক্ষকতাকে নিছক একটি পেশা হিসেবে দেখেন, কিন্তু শীতল ম্যাম অনেকটা আলাদা।তাকে দেখলে আমি এই উপলব্ধি করি যে সত্যিকারের নিবেদিত প্রাণ শিক্ষকেরা শুধুমাত্র অর্থের জন্য শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন না।তাঁরা ভালোবাসার তাগিদ থেকে বেছে নেন। শীতল ম্যামের মতো একজন শিক্ষকের সান্নিধ্য পরম পাওয়া আমার জীবনে। তিনি একজন শিক্ষকের চেয়েও বেশি কিছু; তিনি একজন সৎ পরামর্শদাতা এবং অটল সমর্থনের উৎস। ভালো থাকুক আমার শিক্ষক,আমাদের জীবনের পথপ্রর্দশক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

অনুপ্রেরণার বাতিঘর

আপডেট টাইম : ০৮:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪