ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ফের নেতৃত্বে ফিরছেন বাবর!

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় সব ফরম্যাটের নেতৃত্ব থেকে পদত্যাগ করেছিলেন বাবর আজম। তার পরিবর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। নিউজিল্যান্ড সিরিজে তার নেতৃত্বে কোনো রকমে হোয়াইটওয়াশ এড়ায় পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বাবর আজমকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পাকিস্তান দলের জন্য স্থায়ী অধিনায়ক খুঁজছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাবরকেই বেছে নিচ্ছেন তিনি। ১২ মার্চ টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে পিসিবি। তখনই নতুন অধিনায়ক বানানোর ইঙ্গিত দেয় বোর্ড।

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ানও। তবে বাবরের ওপরেই বেশি ভরসা করছে পিসিবি। পুনরায় দায়িত্ব গ্রহণের আগে বোর্ডকে কিছু শর্ত দিয়েছেন বাবর আজম। সেই শর্তগুলো মানা হলেই কেবল দায়িত্ব নেবেন তিনি।

জানা গেছে, তার অধিনায়ক হওয়ার বিষয়টি এক প্রকার চূড়ান্ত, বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ফের নেতৃত্বে ফিরছেন বাবর!

আপডেট টাইম : ১২:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪