ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বহিষ্কারের পর জামানতও হারালেন বিএনপির দুই নেতা

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে গিয়ে বহিষ্কার হওয়া বিএনপির দুই নেতা নির্বাচনী জামানত হারিয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন- জেলা বিএনপির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান ও জেলা বিএনপির সদস্য খন্দকার লিয়াকত হোসেন।

ঘিওর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৫৫১। এর মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ৬৪ হাজার ৫২৭। নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রার্থীকে জামানত ফেরত পেতে মোট প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫ শতাংশ ভোট পেতে হয়। সে অনুযায়ী একজন প্রার্থীকে জামানত ফেরত পেতে ৯ হাজার ৬৭৯ ভোট পেতে হবে। সেখানে আব্দুল মান্নান ৩ হাজার ৭১৩ ভোট আর খন্দকার লিয়াকত হোসেন পেয়েছেন ৩২১ ভোট।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও বর্জন করেছে বিএনপি। ভোট বয়কট এবং বহিষ্কার উপেক্ষা করে ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন তারা। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে তারা বিশ্বাস ঘাতকতার পরিচয় দিয়েছেন। এ কারণে দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বহিষ্কারের পর জামানতও হারালেন বিএনপির দুই নেতা

আপডেট টাইম : ০৩:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪