ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ঢাকা-বেনাপোল দ্রুতগামী ট্রেন সার্ভিস চালু হচ্ছে ১৭ জুলাই

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: রাজধানী ঢাকা ও বেনাপোল স্থলবন্দরের মধ্যে আগামী ১৭ জুলাই (বুধবার) চালু হচ্ছে আধুনিক দ্রুতগামী সরাসরি ট্রেন সার্ভিস। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন।

রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ট্রেন চলাচল সংক্রান্ত কাজের অগ্রগতি প্রায় সম্পন্ন। ট্রেনটির জন্য তিনটি নাম প্রস্তাব করা হয়েছে। সেগুলো হলো- ‘বেনাপোল এক্সপ্রেস’, ‘বন্দর এক্সপ্রেস’ ও ‘ইছামতি এক্সপ্রেস’। তিনটি নাম প্রস্তাব করা হলেও এখনো চূড়ান্ত করা হয়নি। তিনটির মধ্যে কোন নামটি চূড়ান্ত হবে তা প্রধানমন্ত্রী ঠিক করবেন।
রেলওয়ের পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল অফিসার শাহ নেওয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের জানিয়েছেন ১৭ জুলাই ঢাকা-বেনাপোল ট্রেন সার্ভিস উদ্বোধন হবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমাদেরকে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল থেকে ভারতের পশ্চিমবঙ্গের দূরত্ব কম এবং যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়ায় এ বন্দর দিয়ে প্রতিদিন ৬ থেকে ৭ হাজার মানুষ যাতায়াত করেন। এসব মানুষের যাতায়াত ব্যবস্থাকে সহজ ও আরামদায়ক করতে ঢাকা-বেনাপোল ও বেনাপোল-ঢাকা ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রণালয়।

ট্রেনটি চালু হলে বেনাপোল থেকে ঢাকা বা ঢাকা থেকে বেনাপোল যেতে সময় লাগবে সাড়ে ৭ ঘণ্টা। সপ্তাহে একদিন বিরতি দিয়ে প্রতিদিন সকাল ও রাতে দুটি ট্রেন চলাচল করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ঢাকা-বেনাপোল দ্রুতগামী ট্রেন সার্ভিস চালু হচ্ছে ১৭ জুলাই

আপডেট টাইম : ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯