ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

দ্রুত বিচার আইন বাতিলের দাবি জামায়াত নেতার

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দ্রুত বিচার আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১০ জুলাই) জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।
তিনি বলেন, ‘বর্তমানে অনির্বাচিত সরকারের হাতে এ আইনটি কেবল মাত্র মানবাধিকার হরণের কাজে ব্যবহৃত হচ্ছে। তাই এ আইন অবিলম্বে বাতিল করতে হবে।’

দ্রুত বিচার আইনের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে জাতীয় সংসদে বিল পাস করার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘দ্রুত বিচার আইনের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে জাতীয় সংসদে বিল পাস করার প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অসৎ উদ্দেশ্যেই দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ানো হলো।’

সেক্রেটারি জেনারেল বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হীন উদ্দেশ্যেই এ আইনের মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে। সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির অজুহাতে আইনটির মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি করলেও কার্যতঃ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতিই লক্ষ্য করা যাচ্ছে না বরং ক্রমেই অবনতি হচ্ছে।‘

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

দ্রুত বিচার আইন বাতিলের দাবি জামায়াত নেতার

আপডেট টাইম : ০১:১৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯