বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

ইউনূসের সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি গেস্ট হাউজ যমুনায় সৌজন্য এ সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ করছে।

১৪ আগস্ট যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডি’এ) হেলেন লাফেভ পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন এবং ১৮ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে কূটনৈতিক কোরের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে সাক্ষাৎ করেন।

২৫ আগস্ট তিনি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে বাংলাদেশের কৃষি, জ্বালানি, প্রযুক্তি ও জলবায়ুসহ অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।

সভায় সিডি’এ লাফেভ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com