রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৪৬ কোটি টাকা ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার কুড়িগ্রাম জেলা পরিষদে নতুন যাত্রার সুচনা। দায়িত্ব হস্তান্তর ইসরাইলে যুদ্ধবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন

ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ৯২ নোবেল বিজয়ীর চিঠি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৯২ জন নোবেল বিজয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন ছাপানো হয়েছে নোবেল বিজয়ীদের, নির্বাচিত প্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃত্বের তরফ থেকে।

সেখানে স্বৈরাচারের চাপে তার ভোগান্তির কথা উল্লেখ করে বলা হয়, গণতান্ত্রিক শক্তি ও শিক্ষার্থীদের নেতৃত্বে প্রতিবাদের বদৌলতে ‘আশা’ দিয়ে ‘একনায়কতন্ত্র’ প্রতিস্থাপিত হয়েছে।

দেশকে উপরে তুলে ধরতে অধ্যাপক ইউনূস এখন মুক্তভাবে কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। অন্তর্বর্তী সরকারের সমর্থনে বা যেকোনো প্রয়োজনে তারা পাশে থাকবেন বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মানবাধিকারকর্মী শিরিন এবাদি, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরসহ ৯২ জন নোবেল বিজয়ী।

এর আগেও তাকে নিয়ে উদ্বেগ জানিয়ে ওয়াশিংটন পোস্টে বিবৃতি দেওয়া হয়েছিল। সেই বিবৃতির সমালোচনা করেছিল বিগত সরকার।

গত জানুয়ারি মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, এটি ‘ওয়াশিংটন পোস্টে নিউজ নয়, সেখানে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কোনো অফিস ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com