ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সবাইকে সামাজিক ব্যবসা করার আহ্বান ড. ইউনূসের

সিটিজেন প্রতিবেদকঃ সবাইকে সামাজিক ব্যবসা করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি এমন একটি ব্যবসা যেটি নিজের টাকায় নিজে চলতে পারে। কিন্তু তা থেকে কোনো মুনাফা নেয়া যাবে না। এই ব্যবসা থেকে বিনিয়োগ ফেরত নেয়ার পরও তা চলতে পারে। নিজ নিজ এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসা সেবা এমন আরও অনেক বিষয়ের ওপর এই ব্যবসা করা যেতে পারে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সামাজিক ব্যবসা পরিবেশ, শিক্ষাসহ যেকোনো বিষয়ের ওপর হতে পারে। এই ব্যবসা সফল হলে মূলধন উঠিয়ে নেয়া যায়। এরপর থেকে সেটি নিজে নিজেই চলতে পারবে।

ড. ইউনূস ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বলেন, আমরা সংস্কার চাই। আমাদের একান্ত অনুরোধ, আমাদের ওপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা একসঙ্গে সংস্কার করব। এটি আমাদের সবার দায়িত্ব।

তিনি বলেন, আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। একটি জাতির সংস্কার শুধুমাত্র সরকারের সংস্কার হলে হয় না।

প্রধান উপদেষ্টা বলেন, আপনি ব্যবসায়ী হলে আপনার ব্যবসায় সংস্কার আনুন। ব্যবসায়ী গোষ্ঠীরা তাদের নিজ নিজ সমিতির মাধ্যমে সংস্কার আনুক। সমিতিতে সংস্কার আনুন। নতুন করে সমিতির গঠনতন্ত্র সংশোধন করুন। আপনি শ্রমিক হলে আপনার ক্ষেত্রে আপনি সংস্কার করুন। আপনি রাজনৈতিক নেতা-কর্মী হলে আপনার ক্ষেত্রে সংস্কার করুন। আপনি প্রতিষ্ঠান প্রধান হলে আপনার প্রতিষ্ঠানে সংস্কার আনুন।

তিনি বলেন, আমি এটিকে সুযোগ হিসেবে নিতে জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এ সংস্কারের মাধ্যমে আমরা জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চাই। এ যাত্রা আমাদের পৃথিবীর একটি সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করুক, এটি আমাদের সবার কাম্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সবাইকে সামাজিক ব্যবসা করার আহ্বান ড. ইউনূসের

আপডেট টাইম : ০৫:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪