ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

ঢাকায় পৌঁছেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল

সিটিজেন প্রতিবেদকঃ নেইম্যানের নেতৃ‌ত্বে মা‌র্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায়
মা‌র্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে দেশ‌টির এক‌টি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় এ‌সেছে।

শ‌নিবার (১৪ সে‌প্টেম্বর) সকাল ১০টার পর প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান ও উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম মা‌র্কিন প্রতি‌নি‌ধিদল‌কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে স্বাগত জানান।

আর বিকালে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিদলের এটাই প্রথম ঢাকা সফর।

ঢাকায় এসে বাংলাদেশের সঙ্গে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন।

সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন, এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। লু’র সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে বলেন, আলোচনায় শুধু একটি নয়, বিস্তৃত বিষয় থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

লু ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন। প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। সেখানে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। সোমবার ১৬ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ডোনাল্ড লু’র।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

ঢাকায় পৌঁছেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল

আপডেট টাইম : ১২:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪