ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

উত্তরায় যৌথ অভিযানে ১ কোটি ১৬ লক্ষ টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার তিন

মাসুদ পারভেজ (উত্তরা) ঢাকা মেট্রোপিটন পুলিশ উত্তরা পশ্চিম থানা ও সেনাবাহিনীর একটি টিম সোমবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়ি থেকে নগদ ১ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও ২টি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো-শাহজাদা খান সাজ্জাদ, মোঃ তৌজিদুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, পিপিএম-সেবা এই তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি ইনকিলাবকে বলেন, ডাদের কাছে গোপন তথ্য ছিল উত্তরার ০৭ নং সেক্টরের ২৩ নং রোডের ৭ নং বাড়িতে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট, অবৈধ অস্ত্র ও গুলি রয়েছে। এই তথ্যের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাংলাদেশ সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম স্থানীয় সাক্ষীসহ উক্ত বাসায় প্রবেশ করে। এসময় তারা রবিবার সন্ধ্যা থেকে অভিযান শুরু করে সারা রাত অভিযান চালায়। তিনি আরো বলেন, এ অভিযাটি তারা সোমবার দুপুর ১২ টায় শেষ করেন।
অভিযান চালিয়ে তারা সেখান থেকে বিপুল পরিমান টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করে।

এসময় তাদের হেফাজত থেকে ১ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫ টি ১০০ ইউএস ডলারের নোট, ০৪ টি ২০ ইউএস ডলারের নোট, ০১ টি ০৫ ইউস ডলারের নোট, ০১ টি ০১ ইউএস ডলারের নোট, ৪১ টি ১০০০ থাইবাথ নোট, ১১ টি ১০০ থাইবাথ নোট, ০২ টি ৫০০ খাইবাথ নোট, ২৮ টি ২০ থাইবাথ নোট, ০৩ টি ৫০ থাইবাথ নোট, ২০ টি ৫০০ দেরহামের নোট, ০১ টি ১০০ দেরহামের নোট, ০১ টি ২০ দেরহামের নোট, ০৩ টি ১০ দেরহামের নোট, ০২ টি ০৫ দেরহামের নোট, ০৫ টি ১০০ কানাডিয়ান ডলারের নোট, ০২ টি ১০ সিঙ্গপুর ডলারের নোট, ০১ টি ০২ সিঙ্গপুর ডলারের নোট, ০১ টি ১০০ রিয়ালের নোট, ০২ টি ৫০ রিয়ালের নোট, ০২ টি ১০ রিয়ালের নোট, ০৩ টি ০৫ রিয়ালের নোট, ০১ টি ০১ রিয়ালের নোট, ০১ টি ০২ হাজার রুপির নোট, ৬০ টি ৫০০ শত রুপির নোট, ০১ টি ২০০ শত রুপির নোট, ০৫ টি ১০০ শত রুপির নোট, ০৫ টি ৫০ রুপির নোট, ০৪ টি ২০ রুপির নোট, ০৬ টি ১০ রুপির নোট, ০৩ টি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট সামনে ও পিছনে উভয় পাশে ইংরেজিতে POLICE লেখা ও ২টি প্রাইভেটকার (Land Cruiser ZX Hard jeep Toyota M crop 2021
ও Harrier Hard jeep Toyota M crop 2014) জব্দ করা হয়।

জানা যায়, উল্লেখিত বুলেটপ্রুফ জ্যাকেট গুলো পলাতক ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিম এবং গ্রেফতারকৃতরা গত ৫ আগস্ট এর পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে বিভিন্ন সময় ব্যবহার করতো। সুত্রে জানা যায়,রবিবার রাতে যৌথবাহীনির সদস্যরা উত্তরার যে বাড়িতে অভিযান পরিচালনা করেন সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শশুর বাড়ি। যৌথবাহিনীর
অভিযানে গ্রেফতারকৃত আসামীরা জানায়, জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।
ওসি হাফিজুর রহমান আরো বলেন
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

উত্তরায় যৌথ অভিযানে ১ কোটি ১৬ লক্ষ টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার তিন

আপডেট টাইম : ১০:০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪