ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সারাদেশে বিএএসবির ৩০ মেডিকেল ডিসপেনসারি উদ্বোধন

 সিটিজেন প্রতিবেদকঃ ঢাকাসহ বিভিন্ন জেলায় নতুন করে স্থাপিত আরও ৩০টি মেডিকেল ডিসপেনসারির উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (১ অক্টোবর) ইসিবি চত্বরে ঢাকা জেলার জন্য স্থাপিত মেডিকেল ডিসপেনসারিতে উপস্থিত হয়ে ভিডিও টেলিকনফারেন্সিংয়ের (ভিটিসি) মাধ্যমে ৩০টি মেডিকেল ডিসপেনসারির উদ্বোধন করেন তিনি।এরপর সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এরই মধ্যে অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণার্থে সশস্ত্র বাহিনী বোর্ড কর্তৃক সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং সেনাকল্যাণ সংস্থার অর্থায়নে দেশের বিভিন্ন জেলায় ৩১টি মেডিকেল ডিসপেনসারি পরিচালিত হচ্ছে। আজ আরো ৩০টি নতুন মেডিকেল ডিসপেনসারি শুরুর মাধ্যমে ৬১টি জেলায় এ কার্যক্রম সম্প্রসারিত হলো।

অবশিষ্ট ৩টি জেলায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মেইন ড্রেসিং স্টেশন (এমডিএস) থেকে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবার প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়ে থাকেন।

বিএএসবির এ উদ্যোগের ফলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বহিনীর সদস্য ও তাদের পরিবার উপকৃত হবেন বলেন জানান সেনাপ্রধান। এছাড়া সশস্ত্র বাহিনী কর্তৃক এ বিষয়ে আরো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্য ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সারাদেশে বিএএসবির ৩০ মেডিকেল ডিসপেনসারি উদ্বোধন

আপডেট টাইম : ০৫:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪