রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মা হওয়ার পর আমি এখন বাঘিনী : কিয়ারা খেলাকে জিম্মি না করার আহ্বান বিসিবি পরিচালকের অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপি নেতা আলহাজ্ব শফিউল আলম শফি’র নাম আলোচনায় শীর্ষে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর সরকারি দলের সংসদীয় সভা আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

তিন ঘণ্টার সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃসংক্ষিপ্ত সফরে আজ ইসলামাবাদ হয়ে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি আড়াই থেকে তিন ঘণ্টা অবস্থান করবেন। প্রায় ১১ বছর পর এটি হতে যাচ্ছে মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। তিনি আড়াই থেকে তিন ঘণ্টা অবস্থান করবেন। সংক্ষিপ্ত সফর হলেও তার সফরে গুরত্বপূর্ণ সব উপাদান থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, শুক্রবার দুপুরের পর বিশাল এক বহর নিয়ে ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যেখানে ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে।

এ ছাড়া, আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে তিনি ঢাকা ছেড়ে যাবেন।

সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com