ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

গয়েশ্বর-সেলিমা নির্যাতিতদের দেখভালের দায়িত্বে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা সম্প্রতি বেড়ে গেছে দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এসব নির্যাতন রোধে দলটির পক্ষ থেকে কর্মসূচি দেয়ার কথাও বলা হয়েছে।

সোমবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং বেগম সেলিমা রহমানকে এসব নির্যাতনের ঘটনা পর্যবেক্ষণ এবং নির্যাতিতদের দলের পক্ষ থেকে সহায়তার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সিটিজেন নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল বলেন, ‘নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ বেড়ে গেছে। এ নিয়ে দলের পক্ষ থেকে খুব শিগগিরই সংবাদ সম্মেলন করা হবে এবং কর্মসূচি ঘোষণা করা হবে। নির্যাতনের ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য দলের উচ্চপর্যায়ের দু’জন গয়েশ্বর চন্দ্র রায় এবং বেগম সেলিমা রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।’

বেগম সেলিমা রহমান বলেন, ‘নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আমরা এসব পর্যবেক্ষণ করব এবং প্রয়োজনে নির্যাতিতদের কাছে যাব। তাদের পাশে দাঁড়াব।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

গয়েশ্বর-সেলিমা নির্যাতিতদের দেখভালের দায়িত্বে

আপডেট টাইম : ১২:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯