ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

নভেম্বরের আগেই সেন্টমার্টিন নিয়ে বিভিন্ন বিধি-নিষেধ কার্যকর

নিজস্ব প্রতিবেদকঃসেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ আগামী পর্যটন মৌসুম শুরুর আগে অর্থাৎ নভেম্বরের আগেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৭ অক্টোবর) সেন্টমার্টিন দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকমুক্ত করা এবং সেন্টমার্টিন দ্বীপের পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সেন্টমার্টিন নিয়ে মন্ত্রণালয় মোটামুটি প্রস্তুত আছে। এর আগে সেন্টমার্টিন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন প্রবাল দ্বীপ আর বাংলাদেশে কোথাও নেই। এখানে বেশ কয়েকটি বিপন্ন বন্যপ্রাণী, পাখি, কাছিম এবং স্তন্যপায়ী প্রাণী আছে। খুবই ছোট এই দ্বীপ। এটাকে আমরা কীভাবে রক্ষা করতে পারি সেজন্য সরকার কিছু কাজ আগেই করেছে।

পরিবেশ আইনে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। আবার বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মেরিন প্রটেক্টেড এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। দ্বীপটি দিনকে দিন নাজুক হচ্ছে, বলেন উপদেষ্টা।

তিনি বলেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করতে হবে এবং নির্দেশিকা মানতে হবে। অনিয়ন্ত্রিত পর্যটন চলছে প্রতিবেশ রক্ষা করতে আমরা কী কী কাজ করতে পারি। আমরা হোটেল মালিক, ট্যুর অপারেটর, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাতে চাই। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারমুক্ত করার কাজ শুরু হবে।

‘আমি চাই সেন্টমার্টিন দ্বীপটা বাঁচুক। এটা আমাদের জন্য বাঁচুক, পরবর্তী প্রজন্মের জন্য বাঁচুক। আমি চাই সেন্টমার্টিন দ্বীপটা সবাই দেখুক কিন্তু একই লোক পাঁচবার না যাক। আমি চাই সেন্টমার্টিন দ্বীপটা একটা কোলাহলমুক্ত দ্বীপ হোক।

উপদেষ্টা বলেন, একটা টাইমফ্রেমে আমাদেরকে আসতে হবে। আমরা একসঙ্গে আসতে পারব। সেন্টমার্টিন দ্বীপ বাঁচলে আগামী প্রজন্মের জন্যও বাঁচবে। আর যদি সেন্টমার্টিন দ্বীপ আমার সোনার ডিম পাড়া হাঁসের মতো সবাই মিলে গিয়ে ওটাকে শেষ করে দেই তাহলে পর্যটনটা থাকছে না। একটা সময় সীমার মধ্যে আমাদের আসতে হবে। সেটা সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।

তিনি আরও বলেন, সামনে পর্যটন মৌসুম আসছে। সিদ্ধান্তকে আগেই হবে কিনা- এ বিষয়ে উপদেষ্টা বলেন, পর্যটন মৌসুম শুরু হয় নভেম্বর বা ডিসেম্বর থেকে এর আগেই এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোনো কর্মপন্থায় যাব সেটা হলো বিষয়, কোনটা নিলে আসলেই আমরা বাস্তবায়ন করতে পারব।

কেউ কেউ বলছে, সেন্টমার্টিনে মিয়ানমারের আরাকান আর্মি এসেছেন, কেউ বলছে কুকি-চীনের কেউ কেউ এসেছে, কেউ কেউ বলেছে আমেরিকান নৌবহর এসেছে- প্রকৃত চিত্র কী? জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার কাছে এমন কোনো তথ্য আসেনি। হোটেল-মোটেল মালিকের সঙ্গে যখন কথা হয় ওনারা এরকম কোনো কথা বলেননি। দেখি আজকে তারা কোনো কথা বলেন কিনা। আমাদের তো প্রিজামশন, অ্যাজামশনের শেষ নেই। প্রিজামশন, অ্যাজামশন যাতে না হয় সেজন্য আপনাদের সঙ্গে বসা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

নভেম্বরের আগেই সেন্টমার্টিন নিয়ে বিভিন্ন বিধি-নিষেধ কার্যকর

আপডেট টাইম : ০৮:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪