ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সিটিজেন প্রতিবেদকঃ কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার(ভারপ্রাপ্ত) মিজ নার্ডিয়া সিম্পসন।

রোববার (১০ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, কৃষি পণ্য রপ্তানি, কারিগরি প্রশিক্ষণ, গবেষণা, কৃষি খাতের দক্ষ শ্রম শক্তি রপ্তানি ও রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মিয়ানমার হতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জনগোষ্ঠীর সংখা ক্রমান্বয়ে বাড়ছে উল্লেখ করে এ বিষয়ে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কিছু সংখ রোহিঙ্গাকে অস্ট্রেলিয়ায় নেয়ার আহবান জানান উপদেষ্টা।

সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, কৃষি পণ্য রপ্তানি, কারিগরি প্রশিক্ষণ, গবেষণা, কৃষি খাতের দক্ষ শ্রম শক্তি রপ্তানি ও রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

কৃষি উপদেষ্টা বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানো সম্ভব। বিশেষ করে শাক সবজি, আম এসব রপ্তানি বাড়ানো যায়। অস্ট্রেলিয়ার কৃষিখাতের পরিধি অনেক, আমাদের দেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা যেতে পারে বলে উপদেষ্টা যোগ করেন।

উপদেষ্টা কৃষি বিষয়ে গবেষণা জোরদারে অস্ট্রেলিয়াকে গবেষকদের বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ দিতে প্রতিনিধিদলকে বলেন। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণেও সহযোগিতা আশা করেন।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জনগোষ্ঠীর সংখা ক্রমান্বয়ে বাড়ছে উল্লেখ করে এ বিষয়ে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কিছু সংখ রোহিঙ্গাকে অস্ট্রেলিয়ায় নেওয়ার জন্যও বলেন।

হাইকমিশনার কৃষি পণ্য আমদানিতে তার দেশের আগ্রহের কথা জানিয়ে নির্দিষ্ট প্রটোকল মেনে পরিশোধন করে পণ্যের মান নিশ্চিত করার জন্য অনুরোধ করেন। হাইকমিশনার কৃষি গবেষণা ও কারিগরি প্রশিক্ষণে আরও সহযোগিতা বাড়ানোর কাজ করবেন বলে জানান। এ সময় কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ১০:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪