ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার

সিটিজেন প্রতিবেদকঃ ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরের পর থেকে ভারতীয় দূতাবাসে প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে রাজধানীর শাহজাদপুর বাঁশতলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে।

বিশেষ করে রাজধানীর শাহজাদপুর বাঁশতলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাসগামী রাস্তায় ব্যারিকেড দিয়েছেন টাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের পুলিশ সদস্যরা।

তাদের পেছনে রয়েছেন এপিবিএন সদস্যরা। এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও এ এলাকায় মোতায়েন রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাস অভিমুখী রাস্তায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দাদের যেতে দেওয়া হলেও তাদের করা হচ্ছে তল্লাশি।

এ বিষয়ে গুলশান বিভাগ পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আগরতলায় ঘটে যাওয়া হামলার ঘটনার প্রতিবাদে একটি সংগঠন ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। এরপর পরবর্তীতে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ বলেন, গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে এর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন আজ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। এর পরিপেক্ষিতে দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির একটি ফটোকার্ড পোস্ট এরই মধ্যে ভাইরাল হয়েছে। ওই ফটোকার্ডে দেখা যায়, বাংলাদেশ সিভিল সোসাইটি নামে সংগঠনটি ভারতের আধিপত্যবাদী আচরণ ও আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে।

এর আগে, গতকাল সোমবার রাত থেকে ঢাকায় ভারতীয় দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ।

ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ সূত্রে জানা যায়, ভারতীয় দূতাবাস কেন্দ্রিক স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা থেকে এটি আরও বাড়ানো হয়েছে। সোমবার রাত থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভারতীয় দূতাবাসের সামনে ও এর আশপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।

এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুলশান ও প্রগতি সরণি এলাকা থেকে ভারতীয় দূতাবাসমুখী রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি।

তবে ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, দূতাবাস এলাকাতে বিশেষ কোনো নিরাপত্তা শঙ্কা নেই বা কোনো কিছুর আশঙ্কাও করা হচ্ছে না। তবে আগরতলায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আন্তর্জাতিক আইন অমান্য করে উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন ন্যক্কারজনক হামলার ঘটনায় দেশে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন ও আমজনতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার

আপডেট টাইম : ০৬:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪