ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় শেভরন

সিটিজেন প্রতিবেদকঃ এনার্জি জায়ান্ট শেভরন দেশের জ্বালানি নিরাপত্তা বাড়ানোর প্রয়াসে বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রমে বিনিয়োগের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন মার্কিন ভিত্তিক কম্পানিটির সিনিয়র কর্মকর্তারা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) শেভরনের ভাইস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ক্যাসুলোর নেতৃত্বে এক প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় শেভরন কর্মকর্তারা জানান, তারা সন্তুষ্ট যে অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের সময় দুই বছর ধরে বন্ধ থাকা কোটি কোটি ডলারের বকেয়া পরিশোধ শুরু করেছে।

শেভরনের ভাইস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ক্যাসুলো বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক কার্যক্রম এবং উন্নত ব্যবসায়িক পরিবেশের কারণে গ্যাসের চাহিদা বেড়েছে। এটি শেভরনকে উত্তর-পূর্বাঞ্চলে নতুন ড্রিলিং কার্যক্রমে বিনিয়োগে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, আমরা নতুন অনশোর গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করবো। নতুন গ্যাসের মজুত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

এসময় প্রধান উপদেষ্টা শেভরনের নতুন গ্যাস অনুসন্ধানের উদ্যোগ স্বাগত জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কোম্পানিগুলোর জন্য গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, আমরা এখন ব্যবসার জন্য প্রস্তুত। দেশে আরও বৈদেশিক বিনিয়োগ স্বাগত জানাই। বড় বহুজাতিক কোম্পানিগুলো এরই মধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে।

প্রধান উপদেষ্টা বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম তুলে ধরেন। তিনি স্থানীয় সম্প্রদায়ের জন্য শেভরনের সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমের প্রশংসা করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন। তিনি জানান, সরকার আগামী বছরের এপ্রিলের মধ্যে শেভরনের বকেয়া পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ছয় মাসের মধ্যে বকেয়া পরিশোধ সংক্রান্ত চুক্তি করে শেভরন ও পেট্রোবাংলা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় শেভরন

আপডেট টাইম : ০৭:১৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪