ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অগ্রগতি ও সমৃদ্ধিতে বাংলাদেশ-ভারতের গভীর স্বার্থ জড়িত

সিটিজেন প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতের অগ্রগতি ও সমৃদ্ধিতে একে অপরের গভীর স্বার্থ জড়িত বলে মন্তব্য ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। শুক্রবার (৬ ডিসেম্বর) ৫৩তম মৈত্রী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য ক‌রেন।

প্রণয় ভার্মা ব‌লেন, উভয় দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে একে অপরের গভীর স্বার্থ জড়িত রয়েছে এবং এই সম্পর্কের ভিত্তি হলো মানুষ। ৬ ডিসেম্বর দিনটি ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি মাইলফলক ও অনুপ্রেরণার চিরন্তন উৎস।

হাইকমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যতের রক্ষক হিসেবে তরুণদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেটির ওপর বিশেষভাবে জোর দেন এবং সংযুক্তি, সংস্কৃতি ও বাণিজ্যে আরো শক্তিশালী সংযোগের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান আন্তঃনির্ভরতাকে আরো শক্তিশালী করার আশা প্রকাশ করেন।

ভারতীয় হাইকমিশনের আয়োজনে ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশের শিক্ষার্থী ও যুবসমাজ। এছাড়াও কিছু বিদেশি মিশনের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের সদস্য এবং শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ স্বাধীনতা অর্জনের দশ দিন আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই দিনটিকে গত ক‌য়েক বছর ধ‌রে বাংলা‌দেশ-ভারত মৈত্রী দিবস হিসেবে পালন করে আসছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অগ্রগতি ও সমৃদ্ধিতে বাংলাদেশ-ভারতের গভীর স্বার্থ জড়িত

আপডেট টাইম : ০৩:৫৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪