ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তারেক রহমানের নেতৃত্বেই স্বৈরাচার পতনের মধ্যদিয়ে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশ যেমন স্বাধীন হয়েছিলো ঠিক তেমনি ২০২৪ সালে এসে তারই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশ নতুনভাবে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।

এ সময় তিনি আরো বলেন,গত ৫ ই আগষ্টের পর আওয়ামী লীগের লোকজন আমাদের দলের ভিতরে ঢুকে-দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা,সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করছে। তারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে ও জড়িত রয়েছে,তাদের বিরুদ্ধে আমাদের আরো সোচ্চার ও সচেতন হতে হবে।

বিএনপির এই নেতা,মোস্তফা জামান বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে- বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সন্ত্রাস নৈরাজ্য, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কাজ করছে। কোন অবস্থাতেই দেশে বিশৃঙ্খলাকারীদের জায়গা হবে না। সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত লোকদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে।

আজ শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে তুরাগের রাজাবাড়ি ঈদগাহ মাঠে শ্রমিকদল তুরাগ থানার ৫৪ নং ওয়ার্ডের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান এসব কথা বলেন।

এ সময় তুরাগ থানা শ্রমিক দলের আহবায়ক ছিদ্দিকুর রহমান ছিদ্দিক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন,ঢাকা মহানগর উত্তর শ্রমিকআদলের আহবায়ক কাজী শাহআলম রাজা, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সদস্য সচিব কামরুল জামান,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলী আকবর আলী,বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা মোঃ আবদুস ছালাম,তুরাগ থানা বিএনপি যুগ্ম-আহবায়ক হারুনুর রশিদ খোকা,হাজী জহিরুল ইসলাম,মহিউদ্দিন সোহাগ (রাজা),মোঃ রিপন হাসান খন্দকার, আলী আহমেদ,মোঃ বিপ্লব,মোঃ চান মিয়া,উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তারেক রহমানের নেতৃত্বেই স্বৈরাচার পতনের মধ্যদিয়ে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে: মোস্তফা জামান

আপডেট টাইম : ০৯:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪