ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’

বিনোদন ডেস্কঃ প্রথম দিন থেকে বক্স অফিসে আলোড়ন ফেলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা-২: দ্য রুল’। কয়েকটি ভাষায় এ সিনেমা দারুণ ব্যবসা করেছে। তবে এবার জানা গেছে, উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে এ সিনেমাটি। সুকুমার নির্মিত এ সিনেমা নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেন চলচ্চিত্র বিশেষজ্ঞ মনোবালা বিজয়াবালন।

জানা গেছে, উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে এ সিনেমাটি। সুকুমার নির্মিত এ সিনেমা নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেন চলচ্চিত্র বিশেষজ্ঞ মনোবালা বিজয়াবালন।

তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শুক্রবার উত্তর ভারতের পিভিআর, আইনক্স প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হবে “পুষ্পা ২: দ্য রুল”।’ মুহূর্তে ছড়িয়ে পড়ে তার সেই পোস্ট। তার কিছুক্ষণ পরেই আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দাবি ফিরিয়ে নেন চলচ্চিত্র বিশেষজ্ঞ। তিনি লেখেন, ‘একটি সমস্যা হয়েছিল। তবে তার সমাধান হয়েছে। এক এক করে প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে ছবি।’

সারাবিশ্বে আল্লু অর্জুন অভিনীত এ সিনেমা ১৫০৮ কোটি রুপির ব্যবসা করেছে। সিনেমাটি মুক্তির আগে থেকেই অনুরাগীদের তুমুল আগ্রহ ছিল। করোনা মহামারির সময় মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। সেই সময় মানুষকে প্রেক্ষাগৃহে ফিরিয়েছিল আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার এ সিনেমা। তাই সিনেমার দ্বিতীয় পর্ব নিয়েও প্রথম থেকেই ব্যাপক উত্তেজনা দেখা গেছে।

তবে বিতর্ক ছেড়ে যায়নি পুষ্পাকে। গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ছিল এ সিনেমা প্রদর্শন। উপস্থিত ছিলেন আল্লুও। উপচেপড়া ভিড়ে সেদিন পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। এ নিয়ে দক্ষিণী তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, ঘটনায় গ্রেপ্তারও হয়েছিলেন আল্লু। তবে সেই দিনই তাকে অন্তর্বর্তী জামিন দেয় তেলেঙ্গানা হাইকোর্ট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’

আপডেট টাইম : ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪