ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

আওয়ামী স্বৈরাচারের দোসররা দূর্নীতি করে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী স্বৈরাচারের দোসররা দূর্নীতি করে বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

তিনি বলেন,গত ১৭ বছরে পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের দোসররা বাংলাদেশে উন্নয়ন এর নামে দূর্নীতি করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। তারা দূর্নীতি করে নিজেদের পরিবার পরিজন এর নামে কানাডার বেগম পাড়া,দুবাই, আমেরিকা,সিঙ্গাপুর,মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অট্টালিকা তৈরি করে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে।

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে মিরপুর পল্লবী “ট” ব্লক এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন পূর্ব এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন,গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার কখনও জনগণের কাছে যায়নি;তারা কখনও এদেশের জনগণের পাশে ছিল না। কারন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি।

কিভাবে এদেশের মানুষের উন্নয়ন করা যায়-সেই লক্ষ নিয়েই বিএনপি সর্বদা কাজ করে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের দল,বিএনপি জনগণের কথা চিন্তা করে বলেই দেশের যেকোন ক্লান্তি লগ্ন ও মহামারীর সময়ে বিএনপির নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সবসময় এদেশের সাধারণ মানুষের পাশে এসে দাড়িয়েছে।মানুষের পাশে থেকে কাজ করেছে।

পল্লবীর ট ব্লক এলাকায় কম্বল বিতরণ উদ্বোধন শেষ করে মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ড,১১ নম্বর বাসস্ট্যান্ড,পূরবী সিনেমা হলের সামনে,কালশীর মোড় এলাকার প্রধান সড়কে শীতে কষ্ট করা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময় শীতের কম্বল পেয়ে অসহায় শীতার্ত গরিব মানুষরেরা আনন্দ উল্লাস করেন।

বিএনপি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির,আব্দুর রহমান,পল্লবী থানা যুবদল সভাপতি নূর সালাম,ছাত্রদল রুপনগর থানা কমিটির সভাপতি মনিরুজ্জামান রনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সময়ে উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

আওয়ামী স্বৈরাচারের দোসররা দূর্নীতি করে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে : আমিনুল হক

আপডেট টাইম : ১১:১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪