ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নগর ভবনে অফিস করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সিটিজেন প্রতিবেদক :  এক দিনের জন্যও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হবে না; আগামীকাল রোববার থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকার হেয়ার রোডের স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বুধবার দিবাগত মধ্যরাতে সচিবালয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, তারা আগুন লাগার খবর পায় দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। ২ মিনিটের ব্যবধানে রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ১০ ঘণ্টা পর দুপুর পৌনে ১২টার দিকে তা পুরোপুরি নেভে।

উল্লেখ্য, বুধবার রাতের আগুনে পুড়ে গেছে সচিবালয়ের সাত নম্বর ভবনের ৬ থেকে ৯তলা পর্যন্ত চারটি ফ্লোর। ভবনের ছয় তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সাত তলায় স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (একাংশ), আট তলায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (একাংশ) এবং অর্থ মন্ত্রণালয় (একাংশ) ছিল। এছাড়া নবম তলায় রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একাংশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নগর ভবনে অফিস করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট টাইম : ০৮:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪