ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অস্ট্রেলিয়ায় জোকোভিচকে ‘বিষাক্ত খাবার’ দেওয়া হয়েছিল!

ক্রীড়া ডেস্কঃ আগামীকাল শুরু হবে ২০২৫ অস্ট্রেলিয়া ওপেনের মূল পর্ব। এর আগেই টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামজয়ী নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বর অভিযোগ আনলেন। তার মতে, ২০২২ সালে মেলবোর্নে যখন তাকে আটক করা হয়েছে, তখন তাকে বিষাক্ত খাবার খেতে দেওয়া হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই সার্বিয়ান তারকা।

জোকোভিচের সেই সাক্ষাৎকারটি নিয়েছে জিকিউ ম্যাগাজিন। সেটি প্রকাশ হয়েছে গত বৃহস্পতিবার। সেখানেই তিনি দাবি করেন, সার্বিয়ায় ফেরার পর স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগেছিলেন তিনি, ‘আমি উপলব্ধি করতে পারলাম, মেলবোর্নের হোটেলে আমাকে যে খাবার দেওয়া হয় তাতে বিষক্রিয়া হয়েছিল। তার পর জানা গেলো আমার শরীরে উচ্চমাত্রার ধাতব। তখন উচ্চমাত্রার সিসা ও পারদ মিলেছিল।’

এই অভিযোগের পর অস্ট্রেলিয়ার সীমান্ত রক্ষী বাহিনী কোনও উত্তর অবশ্য দেয়নি। তবে এমন সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর অস্ট্রেলিয়ান ওপেনের আগে হওয়া সংবাদ সম্মেলনে ব্যাপারটা বেশ আলোচিত হয়েছে। স্থানীয় সংবাদকর্মীরা এর বিস্তারিত জানতে চাইলেও এর ব্যাখ্যা দিতে রাজি হননি জোকোভিচ। শেষ দিকে তার কাছে জানতে চাওয়া হয়, পার্ক হোটেলে দেওয়া খাবারে যে উচ্চমাত্রার ধাতব ছিল, এর কোনও তথ্য প্রমাণ কাছে আছে কিনা।  জবাবে জোকোভিচ বলেছেন, ‘দেখুন সাক্ষাৎকারটা দিয়েছি কয়েকমাস আগে। কিন্তু সেটা বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে। এই ব্যাপারে বিস্তারিত কোনও কিছু জানতে না চাইলে খুব খুশি হবো। এই মুহূর্তে যে কারণে আমি এখানে এসেছি, সেই টেনিসেই মনোযোগ রাখতে চাই।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অস্ট্রেলিয়ায় জোকোভিচকে ‘বিষাক্ত খাবার’ দেওয়া হয়েছিল!

আপডেট টাইম : ০৩:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫