ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

৭২ হাজার ৭৪৬ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আসন্ন পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৭২ হাজার ৭৪৬ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৮ হাজার ১৪২ জন হজযাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১০৪টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৯৬টিসহ মোট ২০০টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

রোববার (২১ জুলাই) স্থানীয় সময় দিবাগত রাত ৩টায় মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে ।
এদিকে, বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে গতকাল রাত ১টায় প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমেদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে জেদ্দার বাংলাদেশ কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন উপস্থিত থেকে প্রশাসনিক দলের সদস্যদের হজ ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ দিক-নির্দেশনা দেন। এ ছাড়া সভায় অন্যদের মধ্য বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, মক্কার মৌসুমি হজ অফিসার, কনসাল (হজ), জেদ্দার মৌসুমি হজ অফিসার, প্রশাসনিক দলের সব সদস্য, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

৭২ হাজার ৭৪৬ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

আপডেট টাইম : ১০:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯