ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত গেল বাংলাদেশ হকি দল ইরানের হুমকি বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের ৪ মার্কিন দূতাবাসে কর্মী কমাচ্ছে যুক্তরাষ্ট্র ইইউর ডেনিম বাজারে শীর্ষে বাংলাদেশ রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর তৃতীয় এলসিটির লঞ্চিং আসিফের গাড়িতে গুলি, আইনের আওতায় আনার দাবি জামায়াতের আজ ৮১তম জাতিসংঘ দিবস শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মা/দক জ/ব্দ

৭২ হাজার ৭৪৬ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আসন্ন পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৭২ হাজার ৭৪৬ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৮ হাজার ১৪২ জন হজযাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১০৪টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৯৬টিসহ মোট ২০০টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

রোববার (২১ জুলাই) স্থানীয় সময় দিবাগত রাত ৩টায় মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে ।
এদিকে, বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে গতকাল রাত ১টায় প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমেদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে জেদ্দার বাংলাদেশ কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন উপস্থিত থেকে প্রশাসনিক দলের সদস্যদের হজ ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ দিক-নির্দেশনা দেন। এ ছাড়া সভায় অন্যদের মধ্য বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, মক্কার মৌসুমি হজ অফিসার, কনসাল (হজ), জেদ্দার মৌসুমি হজ অফিসার, প্রশাসনিক দলের সব সদস্য, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪

৭২ হাজার ৭৪৬ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

আপডেট টাইম : ১০:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯