ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাতে অভিযুক্ত ব্যক্তিকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে । গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ। তিনি নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিতেন। তার বয়স ৩০।

রোববার (১৯ জানুয়ারি) ভোরে তাকে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয়।

আটকের পর এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত বাংলাদেশী বলে নিশ্চিত করে মুম্বাই পুলিশ। খবর এএনআই নিউজের।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায়। হামলার পর নিজ দেশে ফেরার জন্য চেষ্টা চালাচ্ছিল সে।

মুম্বাই পুলিশ বলছে, অভিযুক্ত হামলাকারীর কাছে থেকে কিছু নথি জব্দ করা হয়েছে যা ইঙ্গিত করে যে সে একজন বাংলাদেশী নাগরিক। তার কাছে বৈধ ভারতীয় নথি নেই। তিনি ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত গত চার মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন।ভারতে প্রবেশের পর তিনি তার নাম পরিবর্তন করে বিজয় দাস রাখেন।

পুলিশ বলছে, শরিফুল ইসলাম শেহজাদ একজন ব্যাচেলর এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। তবে কয়েক মাস ধরে তিনি বেকার ছিলেন। মুম্বাইয়ের ওরলিতে কয়েকজন বন্ধুর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

জানা গেছে, নিরাপত্তারক্ষী ঘুমিয়ে থাকার সুযোগে অভিযুক্ত সাইফের বাড়ির ১১ তলায় উঠে যান এবং ফায়ার এক্সিটের ডাক্ট শ্যাফট দিয়ে অভিনেতার ফ্ল্যাটে প্রবেশ করেন। অভিনেতার ছেলেদের ঘরের কাছে সোজা চলে গিয়ে বাথরুমে লুকিয়ে ছিলেন তিনি।

মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শেহজাদ সাইফের বাড়িতে চুরির উদ্দেশেই প্রথমে ঢুকেছিল। কিন্তু সে জানত না সে সাইফ আলি খানের বাসায় প্রবেশ করেছে।

অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আগামীকাল সোমবার আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের পিছনে কোনও বৃহৎ চক্র সক্রিয় রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

আপডেট টাইম : ০৪:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫