ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিকুঞ্জ-২ থেকে আ. লীগ নেতা পিলার খায়ের গ্রেফতার 

হাফসা (উত্তরা) : রাজধানীর নিকুঞ্জ-২ এর জামতলার নিজ বাসা থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় খিলক্ষেত থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আবুল খায়ের নামে এক ব্যক্তিকে আটক করেছে।
জানা যায়, আটককৃত খায়ের খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
আবুল খায়ের এলাকাতে ‘পিলার খায়ের’ নামেই পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে আবুল খায়ের নিজ বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ রাত ১১টার দিকে তার বাসা ঘিরে ফেলে। এ সময় কিছু সময় ক্ষেপণ হলেও রাত ১২টার দিকে তাকে আটক করতে সক্ষম হয় খিলখেত থানা পুলিশ।
খিলক্ষেত থানার ওসি তদন্ত আশিকুর রহমান  জানান, প্রাথমিকভাবে থানায় দায়েরকৃত রাজনৈতিক মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করে আদালতে চালান করা হয়েছে। তিনি আরো বলেন তার বিরুদ্ধে খিলখেত থানায় ৩ টি রাজনৈতিক মামলা রয়েছে। এছাড়াও উত্তরা পূর্ব থানাসহ দেশের অন্যান্য থানায় তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিকুঞ্জ-২ থেকে আ. লীগ নেতা পিলার খায়ের গ্রেফতার 

আপডেট টাইম : ০২:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫