ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে আট জনের প্রাণহানি

বাতান্স প্রদেশে ভূমিকম্প দু’টি আঘাত হানে। প্রদেশটি ফিলিপাইনের বৃহত্তম লুজন দ্বীপের উত্তরে অবস্থিত। এটি একটি ছোট দ্বীপ। এখানে তেমন জনবসতি নেই।

ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে পড়া বাসিন্দারা দ্রুত তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে পড়ে। ফিলিপাইন সংবাদমাধ্যমের বিভিন্ন ফুটেজে পাকা বাড়ি ধসে পড়ার পাশাপাশি সড়কে ফাটল দেখা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে ভূমিকম্প দু’টি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্প দু’টির মাত্রা ছিল ৫.৪ ও ৫.৯। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।

শুক্রবার দিবাগত রাত ৪টা ১৫মিনিটের দিকে যখন প্রথম দফার ভূমিকম্প আঘাত হানে তখন লোকজন ঘুমাচ্ছিল। এর মাত্র চারঘণ্টা পর সেখানে দ্বিতীয় দফার ভূমিকম্প আঘাত হানে।

মেয়র রাউল ডি সাগন এএফপি’কে বলেন, ভূমিকম্পে আটজন নিহত ও প্রায় ৬০ জন আহত হয়েছে। আহতদের অবস্থা কেমন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি এএফপি’কে বলেন, ‘আমরা বিভিন্ন ঘরবাড়ি কাঁপতে দেখেছি। এসময় অনেক ঘরবাড়ির দেয়াল ধসে পড়ে এবং কিছু দেয়াল লোকজনের ওপর পড়ে।’

তিনি আরো বলেন, ‘কিছু লোক ঘুমের ঘরেই দেয়াল চাপা পড়ে মারা গেছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে আট জনের প্রাণহানি

আপডেট টাইম : ০৪:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯