ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

উদ্যম ফাউন্ডেশনের বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

হাফসা উত্তরা :পরিবেশ সচেতনতা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) রাজধানীর শহীদ মীর মুগ্ধ মঞ্চে অনুষ্ঠিত হলো বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ এবং থানা পর্যায়ের প্রতিনিধিদের মাঝে গাছ বিতরণ কর্মসূচি।

“গাছ লাগাই,প্রাণ বাঁচাই সবুজে গড়ি আগামী” এই স্লোগানে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন পেশার মানুষ,স্বেচ্ছাসেবক,থানা প্রতিনিধি ও পরিবেশপ্রেমীরা।

বৃক্ষ মেলায় প্রদর্শিত হয় দেশীয় ফলদ,বনজ ও ভেষজ গাছের চারা।স্থানীয় নার্সারি ও পরিবেশ সংগঠনগুলোর অংশগ্রহণে মেলা হয়ে ওঠে বৈচিত্র্যময় ও সচেতনতা বাড়ানোর একটি মাধ্যম।

অনুষ্ঠানের শুরুতেই বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।পরে থানা প্রতিনিধিদের মাঝে চারা গাছ বিতরণ করা হয় এবং সকলকে নিজ এলাকায় গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সভাপতিত্ব করেন
উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশের আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো একটি পবিত্র দায়িত্ব। এই ধরনের আয়োজন শুধু চারাগাছ বিতরণ নয়, এটি একটি আন্দোলন—যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারি।

সভাপতির বক্তব্যে তিনি বলেন “এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়,এটি দীর্ঘমেয়াদি সামাজিক দায়িত্বের অংশ।আমরা চাই প্রতিটি থানা, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠুক সবুজে ঘেরা।”

ইঞ্জি: ইসমাঈল হোসেন পাটওয়ারী ও
মান্নান তালুকদার মাহিন বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে বৃক্ষরোপণ ও সবুজায়নকে আন্দোলনে রূপ দিতে হবে।এতে সমাজের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করাই সময়ের দাবি।

অনুষ্ঠান শেষে সবাই পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং এ ধরনের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

উদ্যম ফাউন্ডেশনের বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫