ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

প্রাণ গেল অটোরিকশার চার আরোহীর

শনিবার সকাল সোয়া ৮টার দিকে মঠখোলা-কটিয়াদী সড়কে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক শরীফ, মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকন, রাজিয়া খাতুন (৭৫) ও অহিদ মিয়া (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি মঠখোলা বটতলা থেকে যাত্রী নিয়ে কটিয়াদী যাচ্ছিল। সকাল সোয়া ৮টার দিকে মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সরাসরি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক শরীফ এবং মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকনের মৃত্যু হয়।

এছাড়া অটোরিকশায় থাকা বাকি চার যাত্রীর মধ্যে রাজিয়া খাতুন ও অহিদ মিয়া নামে দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজিয়া খাতুন এবং ঢাকায় নিয়ে যাওয়ার পথে অহিদ মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত চালক শরীফ এবং মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকনের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। এছাড়া ট্রাকটিকেও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রাণ গেল অটোরিকশার চার আরোহীর

আপডেট টাইম : ০৪:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯