ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আজীবন মনে রাখতে হবে: উপদেষ্টা আদিলুর

সিটিজেন প্রতিবেদক:শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আমাদের সারাজীবন মনে রাখতে হবে। তাদের অবদানের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং এরপর যারাই সরকারে আসুক, তাদেরকেও এটি স্বীকার করতে হবে।

তিনি বলেন, তাদের মর্যাদা রক্ষা করা এবং স্মৃতি ধরে রাখা আমাদের দায়িত্ব। তাদের মাধ্যমে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। তাদের অবদান পরবর্তী সরকারকেও মনে রাখতে হবে। জুলাই শহীদদের অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই। তাদেরকে সারাজীবন মনে রাখতে হবে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার শহীদদের পুনর্বাসন, স্মৃতি সংরক্ষণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছে।

স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে উপদেষ্টা অতিবৃষ্টিতে ধসে পড়া নগরের অক্সিজেন এলাকার একটি সেতু পরিদর্শনে যান। এসময় তিনি জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের প্রতিনিধিকে পথচারী ও স্থানীয় জনসাধারণের সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সেতুটির নির্মাণের নির্দেশ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর ও সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আজীবন মনে রাখতে হবে: উপদেষ্টা আদিলুর

আপডেট টাইম : ০৫:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫