ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল

সরকার জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে অঙ্গীকারবদ্ধ : আদিলুর

নিজস্ব প্রতিবেদক: গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “অন্তর্বর্তী সরকার ‘জুলাই জাতীয় সনদ’ ও ‘জুলাই ঘোষণা’র আলোকে রাষ্ট্র সংস্কার ও এ দেশকে একটি ‘নতুন বাংলাদেশ’-এ রূপান্তরে প্রতিশ্রুতিবদ্ধ।”

শনিবার (২৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’ বইয়ের প্রকাশনা উৎসব ও ‘গুম: ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

আদিলুর রহমান বলেন, ‘আগামীর বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ শাসন বাংলাদেশেকে বন্দী করে রেখেছিল, গুম করে রেখছিল, আইন বহির্ভূত শাসনে পরিণত করেছিল।’

‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’ বইয়ের লেখক ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম বলেন, ‘দেশের মানুষের অধিকার যাতে আর কেউ ক্ষুণ্ন করতে না পারে তেমন দেশ গড়তে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি গুম হওয়া পরিবারগুলোর পাশে থাকার আহ্বান জানাই।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট নিজ বাসা থেকে নিয়ে যাওয়ার পর দীর্ঘ ৮ বছর গুম থাকেন মীর আহমেদ বিন কাসেম। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দিন ৬ আগস্ট মীর আহমদ মুক্তি পান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

সরকার জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে অঙ্গীকারবদ্ধ : আদিলুর

আপডেট টাইম : ০৬:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫