ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল

ডান পায়ে চোটের কারণে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না শ্রীলংকার অধিনায়ক কুসাল মেন্ডিস।

শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

কুসাল ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক চারিথ আসালঙ্কা।

টি-টোয়েন্টির পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলংকা। ৫০ ওভারের ফরম্যাটে উইকেটরক্ষক-ব্যাটার কুসালকে পাওয়া যাবে কি না, সেটি জানায়নি এসএলসি।

কুসালের পাশাপাশি টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন পেসার বিনুরা ফার্নান্দোও। পিঠে ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য আছেন বিনুরা।

এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, ‘কুসাল ডান পায়ের হ্যামস্ট্রিং এবং ফার্নান্দো পিঠের ইনজুরিতে ভুগছেন। সিরিজ শুরুর আগে তাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। এই দুই জনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ব্যাটার পবন রত্নায়েকে এবং পেসার দিলশান মাদুশঙ্কা।’

১৫ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ইংল্যান্ড-শ্রীলংকা। শেষ দুই ম্যাচ যথাক্রমে- ১৭ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২২ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ খেলবে দু’দল।

শ্রীলংকা টি-টোয়েন্টি দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকশানা, থারিন্দু রাত্নায়েকে, দুশমান্থা চামিরা, ইশান মালিঙ্গা, নুয়ান থুশারা, পবন রত্নায়েকে এবং দিলশান মাদুশঙ্কা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল

আপডেট টাইম : ০৪:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬