ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

মসজিদভিত্তিক আদর্শ সমাজ গঠনে উত্তরখানে ইত্তেহাদুল উলামার ব্যতিক্রমী সেমিনার

উত্তরা প্রতিনিধি:
রাজধানীর উত্তরখানে ইত্তেহাদুল উলামা উত্তরখানের উদ্যোগে গতকাল ২৯ নভেম্বর “মসজিদে ভিত্তিক আদর্শ সমাজ গঠনে দায়িত্বশীলদের ভূমিকা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এলাকাব্যাপী দেড় শতাধিক মসজিদের দায়িত্বশীল, ইমাম ও মাদ্রাসার প্রতিনিধিদের অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইত্তেহাদুল উলামার সভাপতি মাওলানা আব্দুর রহিম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম।

সেমিনারের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ড. এবিএম হিজবুল্লাহ। তিনি বলেন,
“একটি আদর্শ সমাজ নির্মাণের প্রথম ধাপ শুরু হয় মসজিদ থেকে। দায়িত্বশীলদের সৎ মনোভাব ও নেতৃত্ব একটি অঞ্চলের সার্বিক উন্নয়নের ভিত্তি।”

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। তিনি মসজিদকে শিক্ষা, নৈতিকতা, মানবিকতা ও সম্প্রীতির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার নানা দিক তুলে ধরেন। তার ভাষায়—“মসজিদ যদি জাগে, সমাজ জাগবে; মসজিদ যদি সচেতন হয়, সমাজও আপনিতেই সুন্দর হয়ে উঠবে।”

এসময় বক্তারা আরও বলেন, তরুণদের নৈতিক গঠন, দান-সাদকার সুশাসন, সামাজিক সম্প্রীতি রক্ষা, এবং দায়িত্বশীলদের জবাবদিহিতার মাধ্যমে সমাজে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আলোচনা শেষে উপস্থিত দায়িত্বশীলরা মসজিদভিত্তিক সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও যুগোপযোগী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় ধর্মীয় ও সামাজিক অঙ্গনে সেমিনারটি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা তৈরি করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

মসজিদভিত্তিক আদর্শ সমাজ গঠনে উত্তরখানে ইত্তেহাদুল উলামার ব্যতিক্রমী সেমিনার

আপডেট টাইম : ০২:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫