ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ভারতে শেষ হলো তিন তালাকের দিন

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভায় গত ২৫ জুলাই পাস করিয়ে নিয়েছিল। এবার রাজ্যসভাতেও বিতর্কিত তিন তালাক বিল পাস করাতে সফল হলো বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদির সরকার। মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি উঠলে পক্ষে ৯৯ জন এবং বিপক্ষে ৮৪ জন সাংসদ ভোট দেন।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার বিলটি রাজ্যসভায় উঠলে পুনর্বিবেচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি ওঠে। তা নিয়ে ভোটাভুটি শুরু হলে, বিলটি পুনর্বিবেচনার পক্ষে ভোট দেন ৮৪ জন আর তার বিপক্ষে ছিলেন ৯৯ জন সাংসদ। তাই বিনা বাধায় বিলটি পাস হয়।
রাজ্যসভায় পাস হওয়ার পর এখন তিন তালাক বিলটি পাঠানো হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। তিনি তাতে স্বাক্ষর করলেই সেটি আইনে পরিণত হবে। এর মাধ্যমে তাৎক্ষণিক তিন তালাক প্রথা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। সেক্ষেত্রে স্ত্রীকে তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড হবে স্বামীর।

ভারতীয় সংসদের উচ্চকক্ষ হলো ২৪১ সদস্য বিশিষ্ট। কোনও বিল পাশ করাতে ১২১ সাংসদের সমর্থনের প্রয়োজন হয়। সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সদস্য সংখ্যা ১১৩। কিন্তু দুটি দল মঙ্গলবার সভা ত্যাগ (ওয়াক আউট) করলে বিলটি পাসে কোনো সমস্যাই হয় না।

সংসদ থেকে ওয়াক আউট করা দল দুটি হলো নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল (জেডিইউ) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাঝগম বা এআইএডিএমকে। দল দুটি সভা ত্যাগ করলে বিলটি পাসে ১০৯ সাংসদের সমর্থনের প্রয়োজন পড়ে।

এমন পরিস্থিতিতে বিজু জনতা দল ক্ষমতাসীস জোট এনডিএ-র শরিক না হওয়া সত্ত্বেও বিলটির সপক্ষে মত দেয়। অন্য দিকে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং তেলঙ্গানা রাষ্ট্র সমিতির মতো বিরোধী দলও সভা ত্যাগ করলে বিলটি পাস করাতে সমস্যা হয়নি বিজেপির।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ভারতে শেষ হলো তিন তালাকের দিন

আপডেট টাইম : ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯