ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

সাকিব ফিরলেন রংপুর রাইডার্সে

ক্রীড়া প্রতিবেদক,সিটিজেন নিউজ: : সাকিব আল হাসান বিপিএলে এক মৌসুম রংপুর রাইডার্সে খেলেছিলেন।

আগামী ৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের সপ্তম আসরে সাকিবকে আবারো দেখা যাবে রংপুর রাইডার্সে। নতুন মৌসুমের জন্য আইকন ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে বিপিএলের ২০১৭ সালের চ্যাম্পিয়নরা।

২০১৫ বিপিএলে সাকিব খেলেছিলেন রংপুরে। সেবার প্রত্যাশিত সাফল্য পায়নি। পরের তিন বছর সাকিবের ঠিকানা ছিল ঢাকা ডায়নামাইটস। তিন আসরে ঢাকাকে একবার শিরোপা এনে দিতে পেরেছিলেন সাকিব। বাকি দুবার হয়েছিলেন রানার্সআপ। এবার ঢাকা ছেড়ে সাকিব যোগ দিলেন রংপুরে। যদিও ঢাকা ডায়নামাইটসের সঙ্গে সাকিবের চুক্তি ছিল তিন বছরের।

সাকিব রংপুরে যোগ দেওয়ায় বিপিএলে মাশরাফি বিন মুর্তজার ঠিকানাও যে পরিবর্তন হবে, তা নিশ্চিত। তবে কোন দলে মাশরাফি যাচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। তামিম ইকবালকে এরই মধ্যে দলে নিয়েছে খুলনা টাইটান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যেতে পারেন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ ও মাশরাফি কোথায় যাবেন, তা নিশ্চিত হবে কিছুদিনের মধ্যেই।

রংপুরের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে সাকিবের। পরবর্তীতে ‍চুক্তি বাড়ানোর ঘোষণা আসবে বলে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। বুধবার সাকিবের সঙ্গে ‍চুক্তি স্বাক্ষর করেন রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

সাকিব ফিরলেন রংপুর রাইডার্সে

আপডেট টাইম : ০৪:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯