ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

সৌদি পৌঁছেছেন ১ লাখ ৫ হাজার ৪২৫ জন হজযাত্রী

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আসন্ন পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ৫ হাজার ৪২৫ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৮ হাজার ৫০৯ জন রয়েছেন।

মোট ৩০০টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫৫টি ও সৌদি এয়ারলাইন্সের ১৪৫টি ফ্লাইট রয়েছে।
বুধবার দিবাগত রাত ৩টায় (সৌদি সময়) মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে গতকাল (৩১ জুলাই) দিবাগত রাত ১টায় প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমেদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, মক্কায় মৌসুমি হজ অফিসার, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮ টি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সৌদি পৌঁছেছেন ১ লাখ ৫ হাজার ৪২৫ জন হজযাত্রী

আপডেট টাইম : ১২:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯