সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোট উপলক্ষ্যে যৌথবাহিনীর টহল

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পঠিত

হাফসা আক্তার  :

 

ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে উত্তরার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর টহল এবং জনসাধারণকে ভোট প্রদানে উৎসাহিত করণে যৌথ বাহিনর টহল শুরু হয়েছে।

 

অদ্য ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে রাজধানী ঢাকার মস্তুল, খিলক্ষেত এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে এই এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে যৌথবাহিনীর বিশেষ টহল শুরু করা হয়েছে।

 

যৌথবাহিনীর এই মহড়ার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করা। যৌথবাহিনীর টহল চলাকালীন যৌথবাহিনীর কর্মকর্তাবৃন্দ স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

যৌথ বাহিনীর কর্মকর্তা

সুত্রে জানা যায়, তাদের মোহড়ার উদ্দেশ্য হলো

আপনার দেশ আপনার অপেক্ষায় ভোট দিন ভোটকেন্দ্রে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মাঠে আছি। কোনো প্রকার ভয় বা চাপে নতি স্বীকার না করে গণতান্ত্রিক উৎসবে যোগ দিন।

 

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com