ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

খালেদার মুক্তি দাবি ঈদের আগেই

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদের আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

তিনি বলেন, ঈদের আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তার দায়ভার সরকারকেই নিতে হবে।
শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘চেতনা বাংলাদেশের’ উদ্যোগে ঈদের আগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সব মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

সেলিমা বলেন, বেগম খালেদা জিয়া কারাগার থেকে বলছেন গোটা জাতি ঐক্য বদ্ধ হন। ফ্যাসিস্ট সরকারকে পতন করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনুন, দেশের স্বাধীনতা রক্ষা করুন।

তিনি বলেন, দেশে বর্তমানে অস্থিরতা, গুম, খুন, ধর্ষণ, ক্ষমতার অপব্যবহার চলছে। ক্ষমতার অপব্যবহার এমন পর্যায়ে গেছে যে একজন মানুষ মারা গেলেও সরকারের কিছু যায় আসে না।

তিনি আরও বলেন, দেশে ডেঙ্গু মহামারি রূপ নিয়েছে কিন্তু সরকারের কিছুই যায় আসে না। যার কারণে স্বাস্থ্যমন্ত্রী পরিবার নিয়ে মালয়েশিয়ায় ঘুরতে যায়। এ সরকার জবাবদিহিতার সরকার নয়। তাই দেশে মৃত্যুর মিছিল হলেও এ সরকারের কিছু যায় আসে না।

সাবেক এ মন্ত্রী বলেন, দেশে গজব-গুজব দুটোই এসেছে। দেশের জনগণ ভালো নেই অন্যায় অত্যাচার সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে পড়েছে, যার কারণে উপর থেকে গজব নেমে এসেছে।

সময় আসছে বিএনপির আন্দোলন সফল হবে উল্লেখ করে সেলিমা বলেন, হাজার হাজার তরুণ দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় যেদিন ঝাঁপিয়ে পড়বে সেদিন ফ্যাসিস্ট এ সরকার ক্ষমতা ছেড়ে পালানোর পথ পাবে না।

চেতনা বাংলাদেশের সভাপতি শামীম রহমানের সভাপতিত্বে, ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ, এলডিপি নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, কৃষক দলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

খালেদার মুক্তি দাবি ঈদের আগেই

আপডেট টাইম : ১১:৩৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯