ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

আগামী ডিসেম্বরে চালু হচ্ছে ঢাকা-টোকিও ফ্লাইট!

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: প্রায় ১৩ বছর পর ফের ঢাকা-টোকিও রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে চালু হতে পারে এই বহুল প্রতীক্ষিত এই রুটটি। ড্রিমলাইনার দিয়ে চালানো হবে এই রুট।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক।

সিটিজেন নিউজকে তিনি জানান, ঢাকা-টোকিও রুট চালুর পাশাপাশি ইউরোপের আরও দুটি রুট চালু করবে বিমান। যেহেতু লাভের মুখ দেখতে শুরু করেছে বিমান, সেহেতু ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া প্রায় সব রুট চালুর পরিকল্পনা নেয়া হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরের ডিসেম্বর থেকে ঢাকা-টোকিও রুট পুনরায় চালু করতে যাচ্ছে। এর আগে ২০০৬ সালে ঢাকা-টোকিও রুটকে বন্ধ করে দেয়া হয় অব্যাহত লোকসানের অজুহাতে।

জানা গেছে, জাপান এবং বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক এবং পর্যটন চলাচলের পরিপ্রেক্ষিতে বিমান এই রুট ফের চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বিমানের তিনটি ড্রিমলাইনারসহ বর্তমানে বহরে ১৫টি উড়োজাহাজ রয়েছে। ড্রিমলাইনার ঢাকা-টোকিও রুটে সরাসরি চলাচলে সক্ষম।

এর আগে গত ৩০ জুলাই ঢাকায় বাংলাদেশ-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় জাপানি পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠকে ঢাকা-টোকিও ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়। সে অনুযায়ী আগামী ডিসেম্বরে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা

আগামী ডিসেম্বরে চালু হচ্ছে ঢাকা-টোকিও ফ্লাইট!

আপডেট টাইম : ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯