ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ছিনতাইকারীদের হাতে নিহত শাওনের শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াতের নেতৃবৃন্দ

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পাশে ঘুরতে গিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মেধাবী শিক্ষার্থী শাওন ও তার বন্ধু রিয়াদ স্থানীয় ‘কিশোর’ ছিনতাইকারী দলের কবলে পড়েন। তাঁদের একজন পালিয়ে ফিরতে পারলেও দুই দিন ধরে নিখোঁজ ছিলেন কটিয়াদীর শাওন।

পরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ময়মনসিংহ শহরের জয়নুল আবেদিন উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে ভেসে ওঠে নিখোঁজ ছাত্র শাওনের মরদেহ।

পরে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। মারা যাওয়া শিক্ষার্থীর নাম নুরুল্লাহ শাওন (২৬)। তিনি ময়মনসিংহ নগরের আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

শনিবার ময়নাতদন্তের পর নিহত শাওনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তার প্রিয় ক্যাম্পাস আনন্দ মোহন কলেজ প্রাঙ্গণে। পরবর্তীতে ২য় জানাজা অনুষ্ঠিত তার নিজ বাড়ি চরঝাকালিয়া ঈদগাহ ময়দানে।

মরহুমের জানাজা সম্পন্ন হ‌ওয়ার পর কটিয়াদী উপজেলা জামায়াতের নেতৃবৃন্দরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন।

এসময় উপস্থিত ছিলেন সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নিহত শাওন কে শহীদ হিসেবে কবুল করার এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তাওফিক কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ছিনতাইকারীদের হাতে নিহত শাওনের শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াতের নেতৃবৃন্দ

আপডেট টাইম : ০৬:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬