শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতদের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত কাঁঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন তরমুজের আইসক্রিম রেসিপি দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধার হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন রৌমারীতে সীমান্তে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত

তালায় পৈতৃক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা , থানায় লিখিত অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পঠিত

মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :

 

 

সাতক্ষীরার তালায় জেঠুয়া বাজারে আদালতের নিদের্শনা অমান্য করে পৈতৃক ও ক্রয়কৃত হাল দাগ-৪২৬, দাগ নং- ৭৮৮,৭৯৩,৭৯৪ মোট জমির পরিমান ১০ শতক ভোগদখলকৃ সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জেঠুয়া গ্রামের মৃত নেহালউদ্দিন শেখ এর পুত্র মোঃ আতিয়ার রহমান শেখ তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জালালপুর এলাকার বাসিন্দা মোঃ আতিয়ার রহমান শেখ দাবি করেন, তার পৈতৃক ও ক্রয়কৃত জমির ওপর পাকা দোকানঘর নির্মাণ করে ভোগদখলে ছিলেন। কিন্তু স্থানীয় হাসেম শেখ ও আবু বক্কর সিদ্দিক গং জোরপূর্বক সেই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীরা সংঘবদ্ধ হয়ে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে তার সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করে হাসেম শেখ ও আবু বক্কর সিদ্দিক সহ এক দল সঙ্ঘবদ্ধ চক্র নতুন পাকা দোকানঘর ভাঙচুর চালায় এবং জোরপূর্বক দখল নিতে চায়।

এসময় বাধা দিতে গেলে তার স্ত্রীকে মারধর ও গালিগালাজ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত থেকে পরিস্থিতি প্রত্যক্ষ করেন বলেও অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগী আতিয়ার রহমান শেখ জানান, তিনি এ ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে তালা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে একটি অভিযোগ পাওয়া পর পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com