শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

 

রাজধানীর ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় মোট ২২ জন আসামীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলায় ১৯ জন, জিআর পরোয়ানা মূলে ১ জন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ আইনে ২ জনকে গ্রেফতার করা হয়।

 

মামলাভিত্তিক গ্রেফতারের মধ্যে রয়েছে—

পর্নোগ্রাফি মামলায় ১ জন, প্রতারণা মামলায় ১৭ জন এবং বে-সরকারি নিরাপত্তা সেবা আইনে ১ জন। এছাড়া জিআর পরোয়ানা মূলে ১ জন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে ২ জনকে আটক করা হয়েছে।

 

পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়া আসামীর নাম মো. আবিল হোসেন মিলন (২২)।

প্রতারণা মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মোছা. লায়লা আক্তার (২৩), মো. লাবিব হাসান (১৯), মো. হৃদয় হাসান (১৯), মো. ফয়সাল (২০), আব্দুস সামাদ (২৬), মো. সাব্বির হোসেন (২০), সাহিদ হাসান (২২), সাজ্জাদ @ ওমর ফারুক (২২), মো. রাকিবুল ইসলাম (২০), মো. আদিল মির্জা (২১), আরিয়ান আহমেদ (১৯), আকাশ আহমেদ (২১), মোহাম্মদ আলী (২০), জাহিদ হাসান (১৯), মোস্তাফিজুর রহমান @ শাওন @ সাগার আহমেদ শান্ত (২১), মো. আশরাফুল (২১) ও মোসনাদুল ইসলাম (২০)।

 

বে-সরকারি নিরাপত্তা সেবা মামলায় গ্রেফতারকৃত আসামীর নাম মোছা. লায়লা আক্তার (২৩)।

জিআর পরোয়ানা মূলে গ্রেফতার হন মোঃ সাইফুল ইসলাম (৩৯)।

ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতারকৃতরা হলেন— মো. কামরুল হাসান (২৯) ও মো. ইদ্রিস (২৫)।

 

অভিযানকালে পুলিশ ১টি কম্পিউটার ও ১টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

 

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com