ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

অভাব ও দুঃচিন্তায় ফুলপুরে রিকশাচালকের মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমাগাঁও গ্রামে অভাব ও দুঃচিন্তার কারণে হযরত আলী (৬৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টার দিকে নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত আলী কিস্তিতে একটি অটোরিকশা কিনেছিলেন। কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে নিয়মিত আয় করতে না পারায় তিনি কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। পরে কিস্তির লোকজন অটোরিকশাটি ফেরত নিয়ে যায়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অসুস্থতার পাশাপাশি প্রতিদিন প্রায় ৩৫০ টাকার ওষুধের প্রয়োজন হওয়ায় তাঁর আর্থিক সংকট আরও প্রকট হয়ে ওঠে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, চার মেয়ে ও এক ছেলেসহ সাত সদস্যের সংসারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সংসারের ব্যয়ভার বহন ও চিকিৎসা খরচ মেটাতে গিয়ে তিনি চরম অর্থকষ্টে পড়েন।

মৃতের ভাই মারফত আলী জানান, অভাব-অনটন ও অটোরিকশা হারানোর দুশ্চিন্তায় তাঁর ভাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা।

হযরত আলীর স্ত্রী জানান, স্বামী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। অটোরিকশা ফেরত নেওয়ার পর থেকেই তিনি বেশি চিন্তায় ছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

অভাব ও দুঃচিন্তায় ফুলপুরে রিকশাচালকের মৃত্যু

আপডেট টাইম : ০৬:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬