ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

ডেঙ্গু রোগীদের পরামর্শ দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ : বিএনপি অনলাইনে ডেঙ্গু রোগীদের পরামর্শ দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বিএনপির কেন্দ্রীয় অফিসে ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পরামর্শকেন্দ্র স্থাপন করা হবে। সেখানে থেকে অনলাইনে ডেঙ্গু রোগীদেরকে পরামর্শ দেবেন ডাক্তাররা।

তিনি বলেন, গতকাল আমার একটা বক্তব্যে কনফিউশন তৈরি হয়েছে- জরুরি অবস্থার বিষয়টি। আসলে আমি ঠিক ওইভাবে বলতে চাইনি। আমি যেটা বলতে চেয়েছি তা হলো, আপৎকালীন জরুরি অবস্থা।

স্থায়ী কমিটির বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। লন্ডন থেকে ভিডিও কলে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

ডেঙ্গু রোগীদের পরামর্শ দেবে বিএনপি

আপডেট টাইম : ১১:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯