শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

সংবাদ সম্মেলনে দাবী আগৈলঝাড়ায় মিথ্যা মামলার আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে দুই সহদর শিক্ষার্থী।

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

 

 

 

বরিশালের আগৈলঝাড়ায় মিথ্যা মামলার আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে দুই সহদর শিক্ষার্থী। গতকাল শুক্রবার সকালে পালিয়ে থাকা দুই শিক্ষার্থী নিজবাড়িতে মিথ্যা মামলা দাবী করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী লিমন হাওলাদার বলেন, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের লক্ষ্মন মিস্ত্রি ছেলে অশোক মিস্ত্রী পূর্বশক্রতার জের ধরে ২৩ ফেব্রুয়ারী আগৈলঝাড়া থানায় আমার ও আমার ছোট ভাই ফকুর বিরুদ্ধে একটি মিথ্যা দায়ের করেন। আমাদের এয়ারগান নেই ত্রবং আমরা এয়ারগান চালাতেও পারি না। আমি ঢাকা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের অধ্যয়নরত আছি ও আমার ছোটভাই আস্কর স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর শিক্ষার্থী। ঘটনার দিন আমি এলাকাতেই ছিলাম না। মামা বাড়ি উজিরপুরের সাতলা গ্রামে বেড়াতে গিয়েছিলাম। মামলার বাদী অশোক মিস্ত্রী প্রায় ৭ বছর পূর্বে জমিতে ইদুর মারার জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ দিলে আমার চাচাত ভাই জিয়া হাওলাদার বিদ্যুৎয়াতি হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে তিনি বেচে থাকলেও তার দু’হাতের কবজি কেটে ফেলা হয় এবং পঙ্গুত্ব বরন করে। এ ঘটনার পর থেকে অশোক মিস্ত্রী আমাদের প্রতি ক্ষুব্ধ ছিল। এ বিরোধের জের ধরে দীর্ঘদিন পর অশোক মিস্ত্রী আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করে সামাজিক মর্যাদা ক্ষুন্ন, শিক্ষাজীবন বিপন্ন ও মানুষিক ভাবে হয়রানি করে আসছে। আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি সঠিক তদন্তের মাধ্যমে অশোক মিস্ত্রীর হয়রানির হাত থেকে রক্ষা পেয়ে স্বাভাবিক ভাবে শিক্ষা জীবন চালিয়ে যেতে পারি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য জয়নাল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার, স্কুল শিক্ষিকা শাহিদা বখতিয়ার, কবির হাওলাদার, আলমগীর হাওলাদার, নুপুর বেগম, রেজাউল করিম, জাহাঙ্গীর হাওলাদারসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এব্যাপারে মামলার বাদী অশোক মিস্ত্রী বলেন, সংবাদ সম্মেলনে যাহা উল্লেখ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com