শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত ইরানি ড্রোন-রাডার স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলা লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের কর্মপরিকল্পনাকারী মন্ত্রী দীপেন দেওয়ানকে বরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

 

 

পার্বত্য চট্টগ্রামের জনপদের মানুষদের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, পাহাড়ের গণমানুষের আস্থার প্রতীক শেষ ঠিকানা জননেতা মন্ত্রী দীপেন দেওয়ান দীর্ঘ প্রতীক্ষার পর পা রাখলেন প্রিয় জন্মভূমি রাঙামাটির মাটিতে। তাঁর এই প্রত্যাবর্তন কেবল একজন নেতার ফেরা নয়, বরং পাহাড়ের বঞ্চিত মানুষের আশা-আকাঙ্ক্ষার পুনর্জাগরণের প্রতীক।

আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এলো এক আবেঘন মুহূর্ত। পার্বত্য চট্টগ্রামের এই প্রিয় নেতাকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুন আর ফুলের মালা নিয়ে জড়ো হয়েছিলেন শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ।

পার্বত্য চট্টগ্রামের এই উজ্জ্বল নক্ষত্রকে বরণ করে নিতে অগ্রভাগে ছিলেন বান্দরবান জেলা বিএনপির সুযোগ্য ও গতিশীল সদস্য সচিব জাবেদ রেজা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বান্দরবান জেলা বিএনপির একটি বিশাল প্রতিনিধি দল অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধায় জননেতা দীপেন দেওয়াকে বরণ করে নেন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে জননেতাও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

দীর্ঘদিন ধরেই পার্বত্য অঞ্চলের মানুষ একজন নিবেদিতপ্রাণ অভিভাবকের অভাব বোধ করছিল। দীপেন দেওয়ানের এই আগমন পার্বত্য চট্টগ্রামের প্রতিটি পাহাড়ে, প্রতিটি পাড়ায় উন্নয়নের নতুন দিগন্তের আশার আলো ছড়িয়ে দিবে বলে আমজনতা আশাবাদী।

​তাঁর নেতৃত্বে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

​জাবেদ রেজার মতো তরুণ ও উদ্যমী নেতৃত্বের সাথে অভিজ্ঞ দীপেন দেওয়ানের সমন্বয়ে পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত আমূল পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি রাজপথে ও সরকারের পাহাড়ের অধিকারের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরবেন—এমনটাই পার্বত্যবাসীর প্রত্যাশা।

পার্বত্য চট্টগ্রামের মাটি ও মানুষের সাথে যার নাড়ির টান, সেই প্রিয় নেতা আজ আমাদের মাঝে। জাবেদ রেজার নেতৃত্বে আজকের এই উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করে যে, পার্বত্য চট্টগ্রাম আবারও উন্নয়নের মূলধারায় ফিরতে প্রস্তুত। প্রিয় নেতার হাত ধরে সূচিত হোক এক নতুন সমৃদ্ধির অধ্যায়। পার্বত্য চট্টগ্রামের নব দিগন্তের ইতিহাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com