ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

জয় দিয়ে সুপার এইট শেষ করল দক্ষিণ আফ্রিকা

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শেষ করল গতবারের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা।

আজ গ্রুপ-১এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। সুপার এইটে ৩ ম্যাচ খেলে ৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল খেলবে প্রোটিয়ারা। সুপার এইটে ৩ ম্যাচের একটিও জিততে পারেনি জিম্বাবুয়ে।

দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক সিকান্দার রাজার হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান করে জিম্বাবুয়ে। ৮টি চার ও ৪টি ছক্কায় ৪৩ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন রাজা।

এছাড়া ক্লাইভ মাদান্দে ২০ বলে অপরাজিত ২৬ ও ব্রায়ান বেনেট ১৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার কর্বিন বশ ও কিউনা মাফাকা ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ১৩ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। ডেওয়াল্ড ব্রেভিস ১৮ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪২, রায়ান রিকেলটন ২২ বলে ৩১ ও জিওর্জি লিন্ডে ২১ বলে অনবদ্য ৩০ রান করেন।

জিম্বাবুয়ের রাজা ২৯ রানে ৩ উইকেট শিকার করেন। ব্যাট-বল হাতে অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা হন রাজা।

আগামী ৪ মার্চ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

জয় দিয়ে সুপার এইট শেষ করল দক্ষিণ আফ্রিকা

আপডেট টাইম : ০৭:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬