শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার পদোন্নতি

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৭ বার পঠিত

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক পদের চারজন কর্মকর্তা।

আজ সোমবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বলেন, ‘অধিদপ্তরের মহাপরিচালক আন্তরিক উদ্যোগ আর কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় এবং মন্ত্রণালয় আন্তরিকভাবে সহযোগিতা করায় কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই এই পদোন্নতি দেওয়া সম্ভব হয়েছে।’

র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘পদোন্নতি শুধু মর্যাদা আর র‌্যাংক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দয়িত্বও বৃদ্ধি পায়।’

তিনি বলেন, ‘আমি আশা করব, সবাই তাদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে তাদের পদোন্নতির প্রতিদান দেবেন।’ তিনি উপস্থিত পরিচালক ও উপপিরচালকগণকে সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপপরিচালক (পরিকল্পনা) মো. মনির হোসেন।

র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী,  পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, উপপরিচালকগণ, সহকারী পরিচালকগণসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com