ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে হুইপদের শ্রদ্ধা

ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি (বরগুনা-২) এর নেতৃত্বে জাতীয় সংসদের হুইপবৃন্দ আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

চীফ হুইপের সঙ্গে উপস্থিত ছিলেন হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ, এমপি (হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম, এমপি (খুলনা-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি (শরীয়তপুর-৩), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া, এমপি (দিনাজপুর-৪) এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), এমপি (লক্ষ্মীপুর-৪)।

তারা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে হুইপদের শ্রদ্ধা

আপডেট টাইম : ০৪:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬